ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৭:৫২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

মুগদায় বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মুগদায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য জানান।

নিহতদের মধ্যে, প্রিয়াঙ্কার (৩০) শরীর ৭২ শতাংশ ও তার পাঁচ বছরের ছেলে অরূপের শরীরে ৬৭ শতাংশ বার্ন ছিল।

এ ছাড়া চিকিৎসাধীন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে প্রিয়াঙ্কার মার শরীরের ৩৫ শতাংশ ও প্রিয়াঙ্কার স্বামীর শরীরের ২৫ শতাংশ বার্ন রয়েছে।

এর আগে গতকাল (সোমবার) সকালে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।