মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হচ্ছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হচ্ছে
করোনা ভাইরাসের কারণে জনগণের নিরাপদ স্বাস্থ্য ও অন্যান্য বৈশ্বিক বিষয়ের কথা বিবেচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর মূল উদ্বোধনী অনুষ্ঠানসহ জাতীয় অনুষ্ঠানে পুনর্বিন্যাস করা হচ্ছে।
আজ সোমবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে পুনর্বিন্যাসকৃত অনুষ্ঠানের বিস্তারিত জানানো হবে।
রোববার গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তার কার্যালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী জাতীয় উদযাপন কমিটির এক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাসহ জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও কষ্টের কথা চিন্তা করে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। জনগণের অসুবিধা হতে পারে এমন কথা বিবেচনা করেই মুজিববর্ষের মূল উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তন আনা হচ্ছে। পরবর্তী সময়ে তা জানানো হবে।
তিনি বলেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি ১৭ মার্চ ব্যাপক জনসমাবেশে হবে না। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডির বত্রিশ নম্বর ও টুঙ্গিপাড়ায় যে অনুষ্ঠানমালা রয়েছে তা অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে প্রচার ও প্রকাশনাসহ যেসব পরিকল্পনা রয়েছে তা বছরব্যাপী অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, জনসমাগম নিরুৎসাহিত এবং জনগণের মঙ্গলের কথা বিবেচনা করে যেভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, সেভাবে অনুষ্ঠান পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










