ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৫:০৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বোন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আয়াস মৃধা (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন তার মা ও বোন।

সোমবার রাত ৯টার দিকে কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে ওই ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আয়াস মৃধার ওই এলাকার বাপ্পি মৃধার ছেলে।

দগ্ধরা হলেন- খাদিজা আক্তার মিম (২২) ও মেয়ে আয়শাকে (৪)। তাদের ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মাহফুজ রিবেন জানান, ওই ভবনের তৃতীয় তলায় বাপ্পি মৃধার বাসায় রাতে আগুন লাগে। পরে স্থানীয়রা ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশু আয়াস মৃধার পোড়া লাশ উদ্ধার করে। এ সময় আয়াসের মা খাদিজা আক্তার মিম ও বোন আয়শাকে দগ্ধ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর পর সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

তবে ঘটনার সময় শিশু দুটির বাবা বাপ্পি মৃধাবাড়ির পাশে মুরগির খামারে কাজ করছিলেন বলে জানান আহতরা।

শ্রীনগর থানার এসআই জিয়া-উল ইসলাম বলেন, দগ্ধ মিম ও তার মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।