মুম্বাইয়ে প্রেমিকের থাপ্পড়ে প্রেমিকার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
প্রতীকী ছবি
প্রেমিকের থাপ্পড়ে ৩৫ বছর বয়সী সীতা প্রধান নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজু পূজারিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভারতের মুম্বাইয়ের অদূরে মানখুর্দ নামক এলাকার একটি রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের উত্তরে অবস্থিত এলাকাটিতে সীতা প্রধান নামের ওই নারী একটি পাবলিক টয়লেটের পাশে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। তার প্রেমিক রাজু পূজারি তা দেখে সেখানে যান। তারপর তিনি তার প্রেমিকাকে বেশ কয়েকটি থাপ্পড় দিলে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এক সরকারি কর্মকর্তা জানান, রাজু পূজারি থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে লুটিয়ে পড়েন সীতা প্রধান। তারপর স্থানীয় রাজওয়াদা হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ নিয়ে মৃত সীতার পরিবারের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাখুর্দ পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পরিদর্শক নিতীন বোবাদে জানান, দুর্ঘটনায় মৃত্যুর একটি ঘটনা থানায় নিবন্ধিত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। সেটা হাতে আসার পরপরই পরবর্তী পদেক্ষপ নেওয়া হবে।’
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











