মুরগির দাম না কমালে আইনি ব্যবস্থা: ভোক্তা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
পোলট্রি মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে প্রয়োজনীয় তথ্যাদিসহ করপোরেট কোম্পানিগুলোকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনথ্যায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও সতর্কসংকেত দিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।
বুধববার (২২ মার্চ) এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়। চিঠিতে কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারির নাম উল্লেখ রয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৯ মার্চ এক সভায় পোলট্রি মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা যৌক্তিকমূল্যে পোল্ট্রি মুরগি বিক্রি করবেন মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলেও বাজারে তা পরিলক্ষিত হয়নি। বরং আরও অধিকমূল্যে তা বিক্রি হচ্ছে, যা ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২১ (খ) ধারা’ অনুযায়ী ভোক্তা অধিকার বিরোধী অপরাধ।
এর আগে ৯ মার্চ পোলট্রি মুরিগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সাথে অধিদপ্তরের সভাকক্ষে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। ওই সভায় পোলট্রি মুরগি উৎপাদন ব্যয় করপোরেট পর্যায়ে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা ও প্রান্তিক খামারি পর্যায়ে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, যা খুচরা পর্যায়ে ২০০ টাকার অধিক নয় মর্মে মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অবহিত করে।
কিন্তু বুধবার সরেজমিনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি কর্তৃক যৌথ তদারকিকালে ২৭০ টাকা পর্যন্ত কেজিতে মুরগি বিক্রি করতে দেখা যায়।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






