মুসলিমদের সমর্থনে ফের জোরালো কন্ঠ জেসিন্ডা আর্ডার্নের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা। এতে ফোকাস করা হবে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সাহসী নেতৃত্বকে। বিশেষ করে হামলার পর তিনি পরিস্থিতি কীভাবে সামলেছেন সেটাই সিনেমার মূল বিষয়। যদিও আর্ডার্নের কার্যালয় জানিয়েছে, সিনেমাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
ছবি নির্মাণ ও বিষয়বস্তু ঘোষণার পর থেকেই মুসলিম সম্প্রদায়ের মাঝে বিষয়টি নিয়ে অসন্তুষ্টি বিরাজ করছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি গতকাল সোমবার বলেছেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা সম্পর্কিত কোনো সিনেমা নির্মিত হলে সেটার ফোকাস যেন মুসলিম সম্প্রদায়কে ঘিরে হয়।
২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। সেই ঘটনায় ৫১ জন মুসল্লি নিহত হন। এই ঘটনা নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমার নাম ‘দে আর আস বা তারা আমাদের’।
জেসিন্ডা আর্ডার্ন বলেন, ১৫ মার্চের ঘটনায় বলার মতো কিছু গল্প রয়েছে বলে আমি মনে করি। কিন্তু সবগুলো গল্পই আমাদের মুসলিম সম্প্রদায়ের। সুতরাং, তাদের ফোকাসে রাখতে হবে। গল্পটিতে আমার কথা বলা হোক তা আমি চাই না।
হলিউড রিপোর্টার জানিয়েছে, নিউজিল্যান্ডের অ্যান্ড্রু নিকল সিনেমাটির গল্প লিখছেন এবং ছবিটি পরিচালনা করবেন তিনিই। হামলা সম্পর্কে এতে বেশি কিছু নেই। মূলত জেসিন্ডা আর্ডার্ন হামলার পরবর্তী পরিস্থিতি কীভাবে সামলেছেন সেটাই সিনেমার বিষয়বস্তু। সূত্র : রয়টার্স।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










