মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব হারিয়েছিলেন নুসরাত ঘানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সাবেক ব্রিটিশ মন্ত্রী নুসরাত ঘানি এবার ধর্মীয় গোঁড়ামির অভিযোগ তুললেন দেশটির সমালোচিত প্রধানমন্ত্রী বরিস জনসনের বিপক্ষে।
সানডে টাইমসের এক খবরে জানা যায়, সাবেক জুনিয়র পরিবহন মন্ত্রী নুসরাত ঘানি তার মন্ত্রীত্ব হারিয়েছিলেন শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে। তার মুসলিম বিশ্বাস সহকর্মীদের অস্বস্তিকর করে তুলছিলো বলেই নাকি তাকে বরখাস্ত করা হয়েছিলো প্রধানমন্ত্রী বরিস জনসনের রক্ষণশীল সরকারের মন্ত্রী পদ থেকে। এমনটিই অভিযোগ ব্রিটেনের প্রথম এই মুসলিম মহিলা মন্ত্রীর।
৩৯ বছর বয়সী নুসরাত ঘানি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে জুনিয়র পরিবহন মন্ত্রী হিসাবে তার চাকরি হারিয়েছিলেন তার মুসলিমতাবাদী আদর্শের জন্য।
তিনি আরও বলেন, ঐ সময় ডাউনিং স্ট্রিটে রদবদলের বৈঠকে মুসলিমতা একটি ইস্যু হিসাবে গণ্য হয়েছিল। সরকারের একজন হুইপ তাকে জানিয়েছিলেন যে তার মুসলিমতা একটি সমস্যা হিসাবে উত্থাপিত হয়েছিল বৈঠকে। তার মুসলিম মহিলা মন্ত্রী পদমর্যাদা নাকি সহকর্মীদের জন্য অস্বস্তিকর পরিবেশ গড়ে তুলছিলো।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে তার মন্তব্যের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সার বলেছেন যে তিনিই ঘানির অভিযোগের কেন্দ্রে ছিলেন।
তিনি বলেন, এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং আমি সেগুলোকে মানহানিকর বলে মনে করি। আমি কখনই এই ধরণের কিছু তাকে বলিনি।
এছাড়াও স্পেন্সার আরও জানান, গত মার্চে প্রথম যখন বিষয়টি উত্থাপন করা হয়েছিলো, তখন নুসরাত ঘানি বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ তদন্তকার্যে রাখতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সূত্র: আল-জাজিরা
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম