ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:৫৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে। এতে আরও ২১ জন আহত হয়েছেন।


খবরে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে প্রায় ৮০ ফুট গভীর গিরিখাদে পড়ে যায়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী।

এরও আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ে ৫৪ জন নিহত হয়েছিল।

সূত্র : আল জাজিরা।