ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১:৪৭:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

মেক্সিকোয় মার্কিন পরিবারের ৯ সদস্যকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুক হামলায় এক মার্কিন পরিবারের ৯ জন নিহত হয়েছে। একটি বড় পরিবারের তিন নারী ও ছয় শিশু সন্তান নিহত হয় বন্দুকধারীদের হামলায়। তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। স্থানীয় সময় গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। তারা গত এক দশক ধরে মেক্সিকোতে বসবাস করে আসছিলেন।

এই ঘটনার পর ৮ জন বেঁচে আছেন এখনো। তার মধ্য পাঁচজনের গায়ে গুলি লেগেছে। তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের টাকসন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনার পর বেঁচে যান ডেভিন লঙফর্ড নামের ১৩ বছর বয়সী কিশোর। তার সামনে তার মাসহ ভাই-বোনকে হত্যা করা হয়। কিন্তু ডেভিন নিজেই রক্ষা করেছিল তার ছয় ভাই-বোনকে। গাছের ডাল-পাতা দিয়ে ঝোপ তৈরি করে তাদের রক্ষা করেছিল। তদের লুকিয়ে রেখে ১৪ মাইল রাস্তা হেঁটেছিল ডেভিন। তার বোন মেক কেনিজ হাতে ব্যথা পেয়েছিল। তারপর সে চার ঘণ্টা হেঁটে উদ্ধারকারী খুঁজে পেয়েছিল।

ঘটনার পর যারা বেঁচে ছিলেন তাদের সবাইকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সিবিএস নিউজ জানায়, যারা হামলা চালিয়েছে তারা ইচ্ছাকৃতভাবে টার্গেট করে হামলা চালিয়েছিল। স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়। ধারণা করা হচ্ছে গাড়িটি হামলার শিকার ওই পরিবারেরই। স্থানীয় এক্টিভিস্ট জুলিয়ান লেবারোন বলেন, তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনেককে পুড়িয়ে মারা হয়েছে। লেবারন পরিবারটি কয়েকটি গাড়ির বহরে করে যাচ্ছিলো। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন, বহর দেখে ভুল করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

ওই পরিবারটির সদস্য লাফে ল্যাঙফোর্ড বলেন, তারা যেভাবে হত্যা করেছে তা এক ধরনের বেপরোয়া হত্যাকান্ড। এটি ভাষায় বর্ণনা করা যায় না।

ওই ঘটনার কয়েক ঘণ্টা পর আরেক জায়গায় অপর একটি গাড়িতে দুই নারী এবং দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মোট নিহতের সংখ্যা ১২ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে মৃতের সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন চিহুয়াহুয়া রাজ্যের এটর্নি।

এই ঘটনার পর টুইট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট হয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই। মেক্সিকোর নতুন প্রেসিডেন্টও একে অনেক গুরুত্ব দিচ্ছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

-জেডসি