ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৪:১৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

মেক্সিকোয় সাংবাদিক হত্যা: আ. অপরাধ আদালতের প্রতি তদন্তের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোতে ১শ দুইজন সাংবাদিক হত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি মঙ্গলবার এতথ্য জানায়।

তারা এইসব হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গণমাধ্যম কর্মীদের অধিকার নিয়ে কার্মরত সংগঠনটি বলেছে, এই সময়ের মধ্যে আরো ১৪ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।দুষ্কৃতকারীরা সংবাদপত্রকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স হেগ ভিত্তিক এই আদালতের কাছে সাংবাদিক হত্যা ও অপহরণের তদন্ত করার আহ্বান জানিয়েছে।

আদালতটি সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধগুলোর তদন্ত করে থাকে।

সংগঠনের মহাসচিব ক্রিস্টোফার ডেলোইরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই মানবতাবিরোধী অপরাধ বিশেষ শ্রেণীর বেসামরিক মানুষ, সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়।’

তিনি এই অপরাধে ‘স্পষ্টভাবে সহায়তার জন্য’ কর্তৃপক্ষকে দায়ি করেছেন। ফিলিপ কালডেরোন (২০০৬-২০১২) ও এনরিক পেনা নেইতোর (২০১২-২০১৮) আমলে এই হত্যাকা-গুলো ঘটে।

মেক্সিকোয় সাংবাদিক হত্যার সঙ্গে দেশটির শক্তিশালী মাদক চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিকদের সম্পৃক্ততা রয়েছে।এসব হত্যাকাণ্ডের অধিকাংশেরই বিচার হয় না।