ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:৪০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

মেগান ‘বোমা’য় মুখ খুললো রাজপরিবার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের সাক্ষাৎকার প্রসঙ্গে মুখ খুলেছে বাকিংহাম প্যালেস। মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ রাণী এলিজাবেথের পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রসঙ্গে মুখ খোলা হয়।

রাণীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ডাচেস অব সাসেক্স অর্থাৎ মেগান মার্কেলের উত্থাপিত বর্ণবাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। রাজপরিবার এটি নিয়ে উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, পুরো রাজপরিবার মেগান ও হ্যারির সঙ্গে ঘটে যাওয়া কয়েক বছরের ঘটনায় দুঃখিত। বিশেষ করে বর্ণবাদী আচরণের যে অভিযোগ উঠেছে এটি অত্যন্ত গুরুতর। পারিবারিকভাবেই এটির সুরাহা করা হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হ্যারি, মেগান ও আর্চি সব সময়ই পরিবারের অধিক প্রিয় সদস্য।

এই বিবৃতি প্রকাশের আগে মেগান-হ্যারির টিভি সাক্ষাৎকার নিয়ে বিশেষ বৈঠক ডাকে ব্রিটিশ রাজপরিবার।  

সম্প্রতি মার্কিন উপস্থাপক অপরাহ উইনফ্রেকে সাক্ষাৎকার দেন হ্যারি ও মেগান। রবিবার (৭ মার্চ) টিভি চ্যানেল সিবিএস-এ তিন ঘণ্টার সাক্ষাতকারটি সম্প্রচারিত হয়। সেখানে ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবাদ, নিজেদের মানসিক অবস্থা, সংবাদমাধমের চাপ ও রাজপরিবারের অন্য সদসদের নিয়ে কথা বলেছেন।

৩৯ বছর বয়সী মেগান মার্কেল বলেন তার সন্তান আর্চির ত্বকের রং কতটা কালো হবে তা নিয়েও রাজপরিবারে উদ্বেগ ছিলো। রাজ পরিবারের কারা এই ধরনের উদ্বেগের কথা বলেছিল,তা প্রকাশ করতে চাননি মেগান।

-জেডসি