মেঘনায় জেগে ওঠা চরে চিচিঙ্গার ভালো ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরের প্রায় ৫০ একর জমিতে সবজি (চিচিঙ্গা) চাষ করে সবুজ বিপ্লব ঘটালেন স্থানীয় ১২ জন কৃষক। বিস্তীর্ণ এলাকাজুড়ে চিচিঙ্গা চাষ করে বেশ লাভবান হওয়ার স্বপ্ন এখন এসব প্রান্তিক কৃষকের।
ফসলের ভালো উৎপাদনে লাভবান হওয়ার প্রত্যাশা নিয়ে পরিচর্যা ও বাজারজাতকরণে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। উৎপাদিত এসব সবজি অনেকটাই কীটনাশকমুক্ত ও সুস্বাধু হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রিতে আশাবাদী চাষীরা।
এদিকে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকের প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
জানা যায়, মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের উত্তর চর মেঘায় জেগে ওঠে নতুন এই চরটি। সদর উপজেলার চররমনী মোহনে অবস্থিত এ চর। বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজের সমারোহ। এমন দৃশ্য প্রায় ৫০ একর জমিজুড়ে। শীত মৌসুমে শশা, চিচিঙ্গা, শিম, খিরা, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন এখানকার কৃষকেরা।
নিজেদের অভিজ্ঞতা ও চাষাবাদের কৌশলে তারা ফসল উৎপাদন করে যাচ্ছেন। চিচিঙ্গা উচ্চ ফলনশীল, কম খরচ ও স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল হওয়ায় চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেক পরিবারে ফিরে এসেছে স্বচ্ছলতা। চলতি বছর শুধু চর মেঘায় ৫০ একর জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে। যা থেকে কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন এসব চাষিরা।
কৃষকরা জানায়, মেঘনার বুকে বেশ কয়েকটি চর জেগে উঠেছে। মূল ভূখণ্ড থেকে চরগুলো বিচ্ছিন্ন। চরের মাটি এবং আবহাওয়া সবজি আবাদের জন্য বেশ উপযোগী। গত ৪ বছর থেকে চরের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। নিজস্ব পদ্ধতি ব্যবহার করে তারা চাষাবাদে সাফল্য পেয়েছেন। বর্তমানে ১২ জন কৃষক প্রায় ৫০ একর জমিতে চিচিঙ্গা চাষ করেছেন। এতে প্রত্যেকের প্রায় ৫০ লাখ টাকা করে খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো মৌসুমে প্রত্যেকে ৭০ থেকে ৮০ লাখ টাকার সবজি বিক্রি করতে পারবেন।
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পচিালক ড. জাকির হোসেন বলেন, বিচ্ছিন্ন চরে সবজি আবাদে কৃষকরা সফল হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



