মেট্রোতে ভিড়ের ভোগান্তি, বাড়ছে না কোচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার
মেট্রোরেলে।
প্রতিদিনই যাত্রীচাপে নাজেহাল দশা মেট্রোরেলে। কথা ছিল মেট্রো চলবে ৮ বগি নিয়ে কিন্তু উদ্বোধনের পর থেকে ৬টি বগি নিয়েই চলছে নগরীর প্রথম এই উড়াল রেল। শুরু থেকেই যাত্রীরা বগি সংখ্যা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ বলছে বগি বৃদ্ধিতে সময় লাগবে আরও অন্তত এক বছর।
যানজটের নগরীতে স্বস্তির বাহন হয়ে আসে মেট্রোরেল। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, নির্ধারিত সময়ে ট্রেন, প্রযুক্তিনির্ভর সুবিধা-সব মিলিয়ে দেশের জন্য এক নতুন যোগাযোগ মাধ্যম। কিন্তু সেই সম্ভাবনা নিত্যদিন হোঁচট খাচ্ছে বাস্তবতার দেয়ালে।
অসহ্য যানজট আর অবিরাম হর্নের শব্দের ক্লান্তি ভেঙে, স্বস্তি আর গতির বার্তা হয়ে এসেছে মেট্রোরেল। এই স্বপ্নযাত্রায় ব্যস্ত নগরীর জীবিকার তাগিদে ছুটে চলা মানুষগুলোর ভোগান্তি কমলেও রয়ে গেছে বাস্তবতার কাঁটা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ লাইন আর দম বন্ধ হওয়া ভিড়ে লড়তে হচ্ছে প্রতিনিয়ত।
সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। এসবই এখন মেট্রোরেলের নিয়মিত চিত্র। দিনকে দিন যাত্রীর চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় ছয়টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে ৮ বগি নিয়ে কিন্তু ৬ বগিতেই আটকে আছে এই যান।
যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা। পাশাপাশি নানা কারণে মাঝেমাঝেই ট্রেন বিকলের যে ঘটনাগুলো ঘটছে তাও দূর করতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘এখন ৬টা কোচ চলে, আমরা সংখ্যা বাড়িয়ে ৮টি কোচ করবো। এটা করার জন্য ইঞ্জিনিয়ারিং ফিজিবিলিটি লাগবে। সিগন্যালিংয়ে কিছু পরিবর্তন করতে হবে এবং কনস্ট্রাকশনেও পরিবর্তন আসবে।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











