মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। এবার সরকারি মেডিকেল কলেজে আসন ৫,১০০টি এবং সরকারি ডেন্টাল কলেজ-ইউনিটে আসন ৫৪৫টি।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে আবেদন ফি।
এবার এমবিবিএস কোর্সে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মোট আসন ৫,১০০টি। আর বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন ৫৪৫টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ভর্তি হবে একই ভর্তি পরীক্ষার ভিত্তিতে। ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের প্রশ্নপত্রে থাকবে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন ১৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর। পাস নম্বর ৪০।
প্রার্থীর যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২২ সালের আগে এসএসসি/ও লেভেল পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ গ্রহণযোগ্য, তবে একক কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম চলবে না।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ১০০ নম্বর হিসেবে মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ×৮ (সর্বোচ্চ ৪০) এবং এইচএসসি জিপিএ×১২ (সর্বোচ্চ ৬০) যোগ হবে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে। গত বছরের এইচএসসি পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
প্রবেশপত্র ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের হাজিরা সিট প্রকাশ হবে ৯ ও ১০ ডিসেম্বর।
সব ধরনের আবেদন ও ভর্তি-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট dghs.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট dgme.teletalk.com.bd-এ।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার








