মেলায় রেবেকা ইসলামের গল্পের বই ‘গাবলু মামা’
বইমেলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
মেলায় রেবেকা ইসলামের শিশুতোষ গল্পের বই ‘গাবলু মামা’
দীর্ঘদিন ধরে শিশু সাহিত্যে কাজ করছেন রেবেকা ইসলাম। ছোটদের জন্যে নিয়মিত লিখছেন ছড়া, কিশোর কবিতা ও গল্প। পাশাপাশি লিখছেন কবিতা।
এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখকের গল্পের বই ‘গাবলু মামা’।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রজত, প্রকাশক: বাংলাপ্রকাশ, স্টল: প্যাভিলিয়ন নম্বর ২৩, মূল্য: ১০০ টাকা।
‘গাবলু মামা’ বইয়ের কেন্দ্রীয় চরিত্র গাবলুকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনি। এই মামা এক মজার মানুষ। বাবা-মায়ের দেওয়া ‘গাবলু’ নামটি পছন্দ না হওয়ায় নিজের নাম পরিবর্তন করে ‘গালিব খান’ রাখেন বেকার গাবলু। তিনি ভেবেছিলেন এতে তার চাকরি পাওয়া সহজ হবে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। শিশু-কিশোর পাঠকদের এই চরিত্রটি কাছে টানবে। উৎসাহ যোগাবে পুরো বইটি পড়ে শেষ করতে। চার রঙের চমৎকার প্রচ্ছদ আর ভেতরের অলঙ্করণ শিশু-কিশোরদের আকর্ষণ করবে।
শিশু সাহিত্যিক রেবেকা ইসলাম পেশায় শিক্ষক। শিশু-কিশোরদের জন্য লেখা তার বইগুলো হল, ‘খোকার ছড়া খুকুর ছড়া’, ‘তিন বন্ধু ও হরিণের গল্প’, ‘ছড়ায় ছড়ায় ভূতের গল্প’ ও ‘মনটা আমার যায় হারিয়ে’। এবছর রেবেকা ইসলামের আরও একটি বই প্রকাশিত হয়েছে, নাম ‘সমকালীন ছড়া’।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা