মেসিকে টপকে ফের গিনেজ বুকে রোনালদো
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
গত মে মাসে ফোর্বসের সবেচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তারই প্রেক্ষিতে এবারে তিনি জায়গা করে নিলেন গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
গিনেজ বুকে ২০২৩ সালের সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে নিজের নাম তুলেছেন আল নাসরের এই তারকা।
ফোর্বসের হিসেব অনুযায়ী, এ বছরে মাঠ থেকে রোনালদোর আয় ৪ কোটি ৬০ লাখ ডলার ও মাঠের বাইরের আয় ৯ কোটি ডলার। সব মিলিয়ে ১৩ কোটি ৬০ লাখ ডলার আয় করায় সর্বাধীক উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আরও একবার জায়গা করে নিয়েছেন এই ফুটবলার।
এটি রোনালদোর সব মিলিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে বেশি উপার্জনকারীদের তালিকায় শীর্ষে ওঠার ঘটনা।
নতুন এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার পথে পর্তুগিজ এই তারকা পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হিসেবে ফোর্বস ও গিনেজ বুকে জায়গা করে নিয়েছিলেন মেসি। সে বছর তার আয় ছিল ১৩ কোটি ডলার।
২০২৩ সালের জানুয়ারিতে প্রায় দ্বিগুণ বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। তার এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে শীর্ষে ওঠার জন্য।
এ ছাড়া নাইকির সঙ্গে চুক্তি এবং তার নিজস্ব ব্র্যান্ড সিআর সেভেন থেকেও বেশ ভালো আয় করেন রোনালদো।
মাঠে রোনালদোর যে ৪ কোটি ৫০ লাখ ডলার আয় দেখানো হয়েছে সেটি মূলত আসে তার বেতন, প্রাইজ মানি ও বোনাস থেকে। আর মাঠের বাইরের আয় আসে স্পনসরশিপ চুক্তি, দূত হিসেবে উপস্থিতিসহ বিভিন্ন খাত থেকে।
রোনালদো ছাড়া শীর্ষ উপার্জনকারী ১০ খেলোয়াড়দের মধ্যে জায়গা পাওয়া অন্য দুই ফুটবলার হচ্ছেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে ।
তালিকার দুইয়ে থাকা মেসি এক বছরে আয় করেছেন ১৩ কোটি ডলার। যেখানে মাঠ থেকে আয় ছয় কোটি ৫০ লাখ ডলার ও মাঠের বাইরে থেকেও ছয় কোটি ৫০ লাখ ডলার। আর তিনে থাকা এমবাপ্পের আয় ১২ কোটি ডলার, যেখানে ১০ কোটি ডলারই ফরাসি তারকা আয় করেছেন মাঠ থেকে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











