ঢাকা, বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ ২:৩১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল চট্টগ্রামে শিশু আয়াত হত্যার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড বিমানে দায়িত্ব দিয়ে ফের প্রত্যাহার, আলোচনায় শাহনাজ ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ ফের আদালতে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিটিশন দায়ের ২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক ম্যাচে মেসির যত রেকর্ড

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ফুটবলের জাদুকর লিওনেল মেসির পায়ে আবারও জাদু, আর সেই জাদুতে মুগ্ধ গোটা বিশ্বের কোটি ভক্ত। ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ আর ছন্দে ছিল আলবিসেলেস্তেদের একচ্ছত্র আধিপত্য।

ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে প্রথম সাফল্য এনে দেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আর মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনেও। 

তাদেরই একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বরাবরই ফুটবলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। প্রিয় তারকার গোলের পর নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি।

মেসির এই অনন্য জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তিনি। লিওনেল মেসির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।  

ছবির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

প্রসঙ্গত, ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও ফুটবলের প্রতি কেয়া পায়েলের এই টান ভক্ত-অনুরাগীদের বেশ নজর কেড়েছে।