মেহেরপুরে দিন-দিন বাড়ছে পান চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মেহেরপুর জেলার মাঠে-মাঠে পানের বরজ। মাচার উপর সারিবদ্ধ পানপাতা চোখ জুড়িয়ে যাচ্ছে। লাভজনক হওয়ায় মেহেরপুরে দিন-দিন পান চাষ বৃদ্ধি পাচ্ছে। জেলার চাষীরা তামাক চাষ ছেড়ে পান চাষে ঝুঁকছে।
একটা সময় জেলার গাংনী উপজেলার কয়েকটি গ্রামে পান চাষ ছিলো। বর্তমানে জেলার প্রতিটি গ্রামে পান চাষ হচ্ছে। জেলায় ২০০ হেক্টর জমিতে পানের বরজ আছে। দেশে ও আন্তর্জাতিক বাজারে পানের ব্যাপক চাহিদা থাকায় পান চাষে লাভবান হচ্ছে কৃষকরা। তাই অসংখ্য পানের বরজ সবগ্রামেই চোখে পড়ার মতো। গ্রামীণ অর্থনীতিতে আশা জাগাচ্ছে পান চাষ। একসময় ধারণা ছিল শুধু গাংনীর মাটি পান চাষের উপযুক্ত নয়। কিন্তু সে ধারণা বদলে গেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে পান চাষের ব্যাপকতা বেড়েছে।
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কৃষক নূর হোসেন জানান, ‘তিনি বেশ কয়েক বছর ধরে অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষ করে আসছেন। তার পান চাষে লাভবান হওয়াতে গ্রামের অনেকেই এখন চানচাষী। নূর হোসেন জানান- প্রথমবছর আমি মাত্র ৮ কাঠা জমিতে পান চাষ করি। লাভবান হওয়াতে এ বছর আমি একবিঘা জমিতে পান চাষ করেছি। এবছর একবিঘা জমি আড়াই লাখ টাকার বেচাকেনা হবে বলে তিনি আশা করছেন। পান চাষ করে তিন ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। এছাড়া পান চাষ করে ইতোমধ্যে বাড়ি ও ১০ কাঠা চাষের জমি কিনেছে বলেও জানান। বর্তমানে তার দেখাদেখি এই এলাকার অনেকেই পানের বরজ করেছেন।
গাংনীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পান চাষে কিছু রোগবালাই যেমন গোড়া পচা, লতা পচা, ঢলে পড়া, পাতা পচা, পাতায় ষ্পট ইত্যাদি দেখা যায়। এসব রোগ বালাই প্রতিকারের জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। পাটকাঠি, খড়, ধানের ছন, বাঁশের খুঁটি বা শলা ভালোভাবে শুকিয়ে জীবাণুমুক্ত না করলে পান চাষে ক্ষতি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান- ‘নিরাপদ পান চায়ে প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচি’র প্রশিক্ষণ দেয়া হয়েছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পান চাষীদের নিয়মিত দেখভাল আর পরামর্শ প্রদান করায় চাষিরা সাফল্যেও মুখ দেখছে। পানের চাহিদা থাকায় আমরা ‘মিঠা পান’ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি। পান চাষ লাভজনক হওয়ায় কৃষকরাও আগ্রহ দেখাচ্ছে। এ বছর জেলায় ২০০ হেক্টর জমিতে পানের বরজ হয়েছে। পর্যায়ক্রমে এখানে পান চাষ আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



