ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৩১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মেয়েকে নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন জাপানি মা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন জাপানি মা ডাক্তার নাকানো এরিকো।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গতকাল রোববার ঢাকার পারিবারিক আদালত দুই শিশুর জিম্মার বিষটি নিয়ে তাদের এবং বাবা-মায়ের বক্তব্যও শুনেছেন। এদিন দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান তাদের বক্তব্য রেকর্ড করেন। আগামী ২২ জানুয়ারি এ মামলায় যুক্তিতর্ক শুনানি করা হবে। এরপর এ মামলায় রায় ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানোর পর সেটি এখন বিচারাধীন। পারিবারিক আদালতের রায়ের মাধ্যমে ঠিক হবে শিশু দুটি কার জিম্মায় থাকবে।