মেয়েদের আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন মুম্বাই
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
নারী আইপিএলের (ডব্লুপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুললো মুম্বাই ইন্ডিয়ানসের মেয়েরা। রোববার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।
ফাইনালে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। তবে শুরুতে ব্যাট করতে নেমে ইসি ওংয়ের বোলিং তোপের মুখে পড়ে তারা।
৩৫ রানে হারিয়ে ফেলে তিন উইকেট। চতুর্থ উইকেটে মারিজানে ক্যাপকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মেগ ল্যানিং (৩৫ রান)। তবে ৩৮ রানের এই জুটি ভাঙতেই আবারও বিপর্যয়ে পড়ে দিল্লি। ৭৯ রানের ভেতরই ৯ উইকেট তোলে নেয় মুম্বাই।
দিল্লি ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো একটা পুঁজি পায় শেষ উইকেটে শিখা পান্ডে ও রাধা যাদবের ৫২ রানের জুটিতে। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রানের অপরাজিত থাকেন শিখা। তার মতো ২৭ রানে অপরাজিত ছিলেন রাধাও। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ঝোড়ো ইনিংসটি সাজান তিনি। মুম্বাইয়ের হয়ে ওং ছাড়াও ৩ উইকেট নেন হেইলি ম্যাথিউস, দুটি শিকার করেন অ্যামেলিয়া কের।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। ২৩ রানের ভেতর বিদায় নেন দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও ইয়াস্তিকা ভাটিয়া। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ন্যাট সিভার-ব্রান্ট। দুজনে মিলে যোগ মুম্বাইয়ের স্কোরবোর্ডে যোগ করেন ৭৪ রানের জুটি। তাই ধীরে হলেও শিরোপার পথে এগোনোর পথটা সহজ হয়ে যায় মুম্বাইয়ের জন্য। ৩৭ রান করা হারমানপ্রীতকে অবশ্য ফিরতে হয় রান আউটের শিকার হিয়ে।
তবে অ্যামেলিয়া কেরকে নিয়ে বাকিটা পথ অনায়াসে পাড়ি দেন ব্রান্ট। তাতে মুম্বাইও জয়ের বন্দরে পৌঁছায় তিন বল হাতে রেখে। ৫৫ বলে ৭ চারে ৬০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডানহাতি এই ব্যাটার।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




