মেয়েদের ছাড়াই ক্লাসে ফিরছে আফগান শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার
প্রতীকী ছবি
আফগানিস্তানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে। কিন্তু সেখানে মেয়ে শিক্ষার্থীরা থাকবে না। নতুন তালেবান শাসকরা বলেছে, কেবলমাত্র ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকরাই ক্লাসরুমে ফিরতে পারবে।
গতমাসে মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে কট্টরপন্থী তালেবানরা সরকার গঠন করে। নব্বইয়ের দশকে তাদের তৎকালীন কট্টর শাসন থেকে এবারে তারা সরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ওই সময়ে নারীদের শিক্ষা ও কর্মের ওপর তালেবান নিষেধাজ্ঞা জারি করেছিল।
কিন্তু শনিবার এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সকল পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফেরা উচিত।
বিবৃতিতে কোথাও নারী শিক্ষক ও ছাত্রীদের কথা উল্লেখ নেই।
মাধ্যমিক পর্যায়ে সাধারণত ১৩ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা পড়াশুনা করে। কভিড-১৯ এর কারণে এমনিতেই বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে। তালেবানরা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে শিক্ষা কার্যক্রম পুরোই বন্ধ রয়েছে।
ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। সেখানে ছেলে ও মেয়ে আলাদাভাবে ক্লাস করছে। কিছু নারী শিক্ষকও কাজে যোগ দিয়েছেন।
কঠোর শর্ত সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে দেশটিতে নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিতে চাইছে তালেবানরা। এ মন্ত্রণালয়কে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ে পরিনত করার চেষ্টা চলছে।
নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম ফলক মুছে ফেলে বসানো হয়েছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের ফলক।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










