ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৫:২৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

মেয়েদের বিয়ের বয়স বাড়াল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাল্যবিয়ে বন্ধ করতে মেয়েদের বিয়ের বয়স বাড়াল ইন্দোনেশিয়া। বিয়ের বয়স সর্বনিম্ন ১৯ বছর করেছে দেশটি। এতে বাল্যবিয়ে কমবে বলে আশা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে জানায়, ইন্দোনেশিয়ায় বিদ্যমান বিবাহ আইনটি সংশোধন করতে একমত হয়েছেন এমপিরা। বর্তমান আইন অনুসারে, মেয়েদের বিয়ের বয়স ১৬ এবং ছেলেদের ১৯ বছর।

‘গার্লস নট ব্রাইডে’ নামে এনজিওর মতে, ইন্দোনেশিয়া বিশ্বে অষ্টম দেশ, যেখানে মেয়েশিশুরা বাল্যবিয়ের শিকার হয়।

ইউনিসেফের মতে, ইন্দোনেশিয়ায় ১৪ শতাংশ মেয়েশিশুর বিয়ে হয়ে যায় ১৮ বছর বয়সের আগেই এবং ১৫ বছরের আগেই ১ শতাংশ মেয়েশিশু। সিএনএন।

-জেডসি