ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২০:৩৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

মেয়ে ভেবে নবজাতক ছেলেকে ঝোপে ফেলে দিল মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজের পুত্রসন্তানকে কন্যাসন্তান ভেবে ঝোপে ফেলে দিয়েছেন তিনি। পরে ঠাণ্ডায় সদ্যোজাত শিশুটি মারা গেছে। সম্প্রতি অমানবিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পান্ডুয়া থানার সিমলাগড়ের চাপাহাটি বকুলতলা এলাকায়।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী জন্ম দিয়েছিলেন পুত্র সন্তান। কিন্তু ভুল করে নিজের পুত্রসন্তানকে কন্যা ভেবে ঝোপে ফেলে দেন। পরে ঠাণ্ডায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, যে জায়গায় ওই সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হয়েছে, সেখানেই বছর খানেক আগে আরেকটি সদ্যোজাত কন্যা সন্তানের দেহ উদ্ধার হয়েছিল। তাই এবারের ঘটনার পর পুলিশের কাছে বিষয়টি তদন্তের দাবি জানায় স্থানীয়রা।

এরপরই অর্চনা মণ্ডল নামে এক গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। আর তাতেই বেরিয়ে আসে আসল ঘটনা। বছর খানেক আগে ওই জায়গায় ফেলা শিশুকন্যাটিও তারই ছিল।

তবে এবার সত্যি সত্যি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তা জানার পরই কান্নায় ভেঙে পড়েন ওই মা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই নারীর স্বামী।