ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১২:৫৬:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মে মাসজুড়ে চরম তাপপ্রবাহ, ঝড় ও ঘূর্ণিঝড়ের শঙ্কা 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চলতি মে মাসে সারাদেশে চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এর পাশাপাশি আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকার সম্ভাবনা রয়েছে।

এ মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিও হতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের জন্য হলেও ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

এদিকে সদ্য বিদায়ী এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টির বিপরীতে এবার ১৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা প্রায় ৭৬ শতাংশ বেশি। বিশেষ করে সিলেট অঞ্চলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টির এই অস্থির পরিস্থিতি জনজীবন, কৃষি ও উপকূলীয় এলাকায় বড় প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।