মোজাম্বিকে পদপিষ্ট হয়ে ৬ নারীসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে ৬ নারীসহ নিহত ১০
মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনী সমাবেশ চলাকালে পদপিষ্ট হয়ে ৬ নারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরো ৮৫ জন আহত হয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এ মর্মান্তিক ঘটনা ঘটলো। ক্ষমতাসিন দল এ তথ্য জানায়। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা নগরীতে ছোট একটি স্টেডিয়ামে বুধবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এতো বেশি লোক জমায়েত হয়েছিল যে এটি শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষমতাসিন ফ্রিলিমো দলের এক বিবৃতিতে বলা হয়, এতে ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের ১০ সমর্থক মারা গেছে। এদের মধ্যে ৬ জন নারী রয়েছেন।’ এতে আরো বলা হয়, ওই ঘটনায় আরো ৮৫ জন আহত হয়েছে।
সমাবেশে অংশ নেয়া বেনিয়ামিন নুমায়ো এএফপি’কে বলেন, ঘটনাস্থল খুবই বিশৃঙ্খলাপূর্ণ ছিল।
নুমায়ো বলেন, ‘সেখানে বের হওয়ার পথগুলো বন্ধ রাখা হয়েছিল। ফ্রিলিমো দলের প্রার্থী প্রেসিডেন্ট নিউসি স্টেডিয়াম ত্যাগ করার পর পথগুলো খুলে দেয়া হয়। এতে একসাথে তাড়াহুড়া করে অনেক লোক বের হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দলের পক্ষ থেকে বলা হয়, এ পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৬ নারী ও চার পুরুষ নিহত হয়েছে।
আগামী ১৫ অক্টোবর মোজাম্বিকে সাধারণ নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিউসি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক