ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৪০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

মোজাম্বিকে বন্যায় ৬৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

মোজাম্বিকের মধ্য ও উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৬৬ জনের প্রাণহানি এবং এক লাখ ৪১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির সরকারি সূত্র এ খবর জানিয়েছে। একইসঙ্গে দেশটি সংকট মোকাবেলায় অর্থ সাহায্য চেয়েছে।

দেশটির কেবিনেটের নারী মুখপাত্র আনা কামোয়ানা বলেন, অব্যাহত প্রবল বৃষ্টি এবং বৃহস্পতি ও শুক্রবার নাগাদ ঘূণিঝড় ইদাই আঘাত হানতে যাওয়ার প্রেক্ষাপটে সরকার রেড এলার্ট জারি করেছে।

মাপুতুতে মারাত্মক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা বলেন।

ভয়াবহ এই বন্যার কারণে আফ্রিকার দরিদ্রতম এই দেশটিতে ইতোমধ্যে ৫ হাজার ৭৫৬ টি বাড়ি ও ১৫ হাজার ৪৬৭টি ঘর ধ্বংস এবং ১ লাখ ৪১ হাজার ৩২৫ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১ লাখ ৬৮ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

কর্তৃপক্ষ বন্যা প্রবণ এলাকায় বসবাসরতদের বাধ্যতামূলকভাবে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে।
সরকার তাদের জন্যে ইতোমধ্যে ১৬টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০ হাজার পরিবারকে সহায়তার জন্যে সরকারের এক কোটি ৬০ লাখ ডলার অর্থ প্রয়োজন।