মোদির শপথে যাচ্ছেন না মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'অভিনন্দন, নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সাংবিধানিক সৌজন্যের জন্যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও আমি যেতে পারছি না। কারণ সংবাদমাধ্যম থেকে জানতে পারছি- বিজেপি দাবি করছে, পশ্চিমবঙ্গে ৫৪ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। যা সম্পূর্ণ অসত্য। পশ্চিমবঙ্গে কোনও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি। সেই হত্যার পেছনে পারিবারিক সমস্যা, শত্রুতা বা অন্যান্য কারণ থাকতে থাকতে পারে। কিন্তু তা রাজনৈতিক হত্যা নয়।'
যাওয়ার কথা বলেছিলেন মঙ্গলবারই। কিন্তু আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি। টুইটারে সেকথা বিস্তারে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, 'আমি দুঃখিত, এই বিষয়টিই আমাকে শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত করতে বাধ্য করল।' শেষে তাঁর সংযোজন, 'এই শপথগ্রহণ অনুষ্ঠান আসলে গণতন্ত্রের উদযাপন। কিন্তু সেটাকেই রাজনৈতিক ফায়দা তোলার মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে।'
বিজেপির বিশেষ আমন্ত্রণে ‘বিশেষ অতিথি’ হিসেবে রাজধানী যাচ্ছেন পশ্চিমবঙ্গে নিহত ৫০ জন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরাও। এই খুনের অভিযোগ অবশ্য রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল এঁদের। বেশিরভাগই ছিলেন ব্যারাকপুর, কৃষ্ণনগর, নদিয়া, পুরুলিয়া, মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, রানাঘাট, বীরভূম এবং কোচবিহারের। শুধুমাত্র যাওয়াই নয়, নয়াদিল্লিতে থাকা এবং অন্য সমস্ত কিছুর দায়িত্বও নিয়েছে বিজেপি।
আর এরপরই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











