ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

মোশাররফের ফাঁসির আদেশ; রিভিউ করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত। সাজা ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওন বলেছেন, পারভেজ মোশাররফকে দেয়া বিশেষ আদালতের দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ করবে সরকার। এই বিষয়টি ইমরান খান দেশে ফেরার পরই দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রায় প্রকাশের পর তাৎক্ষণিকভাবে ইসলামাবাদে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এই সব কথা বলেন।

ফেরদৌস আশিক আওন বলেন, আগামীকাল বুধবার ইমরান খান দেশে ফিরছেন। দেশে ফেরার পরই আইনি বিষয়গুলো পর্যালোচনা করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে।  বর্তমানে ইমরান খান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সফরে দেশের বাইরে আছেন।

ফাঁসির রায় নিয়ে মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবীদের সাথে কথা বলে পরে এই বিষয়ে মন্তব্য করা উচিত হবে।

এর আগে মঙ্গলবার বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে। বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলী জিয়া বাজওয়া সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

-জেডসি