ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৩টার দিকে রাজনগর থানায় অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সওকত মাসুদ ভূইয়া ও এসআই সুলেমান আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদারিপুরের কুতুবপুর গ্রাম থেকে অপহরণ মামলার আসামি আলেক মিয়া (২৫)কে গ্রেপ্তার করেন।

এসময় অপহৃতা কিশোরী ছদ্মনাম (রহিমা) কে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আলেক মিয়া কমলগঞ্জ উপজেলার প্রতাপি গ্রামের তালেব মিয়ার পুত্র।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।