ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৫:১২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে একটা ভারী ট্রাক। এতে অটোরিকশায় থাকা শিশু ও নারীসহ ২ জনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুসাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার পুসাইনগর এলাকায় বালু ভর্তি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্বর্ণালী পাল নামের এক শিশু।

পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে শামিমা বেগম নামের এক নারী মারা যান। পরে গুরুত্বর আহত অটোরিকশা চালক ও যাত্রীসহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য আড়াইশ শয্যা বিশিষ্ট সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

-জেডসি