মৌসুমীকে নিয়ে গুজবে ক্ষুব্ধ সানী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনার পর আলোচনায় আসে ‘বিগো লাইভ প্ল্যাটফরম’। সম্প্রতি গুজব ছড়ায় এই প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত প্রিয়দর্শনীখ্যাত নায়িকা মৌসুমী। এখানে লাইভ করে নাকি মোটা অঙ্কের টাকাও আয় করছেন তিনি। গত দুইদিন ধরে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মৌসুমীকে নিয়ে এমন গুজবে প্রচণ্ড ক্ষুব্ধ তার স্বামী ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। তিনি ফেসবুকে এক পোস্টে লেখেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে! তার কোনো দিন বিগো আইডি ছিল না। খোঁজ নিয়ে জানা যায়, মৌসুমী কোনো বিগো লাইভেই অংশ নেননি। যে দুই/একটি ছবি কিংবা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে সেগুলো পুরোপুরি ভুয়া। গতকাল বিষয়টি নিয়ে মানবজমিনকে ওমর সানী বলেন, এটা কীভাবে ও কারা ছড়ালো তা আমার জানা নেই। এই দেশে আসলে গুজব ছড়াতে সময় লাগে না।
কেন ছড়ায় সেটাও বোধগম্য নয়। এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। তবে আমি বলবো, এ ধরনের গুজবে কেউ কান দেবেন না।
এদিকে বিষয়টি নিয়ে গতকাল আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকও একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার-ব্লগারদের বলছি। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে মানুষের সম্পর্কের টানাপড়েন ঘটে। ক’দিন আগে আমি টিভি লাইভে প্রয়াত অভিনেত্রী হুমায়রা হিমুর স্মরণে কথা বলার সময় তার কথামতে আমার শ্রদ্ধেয় বড় ভাই চিত্রনায়ক ওমর সানি আর বোন মৌসুমী আপু সম্পর্কে বলেছি যে, বিগো লাইভ করে তারা। কিন্তুু জানতে পারলাম কথাটি সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তাদের বিগো লাইভের সঙ্গে সম্পর্ক নেই। এটা নিয়ে ব্লগ করার কিছু নেই। অবাক হয়ে যাই কিছু টাকার জন্য কিছু কিছু ব্লগার এটা করেন। ধিক্কার জানাই এবং দুঃখ প্রকাশ করছি বিষয়টি নিয়ে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










