ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:৪৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ম্যাকেঞ্জি-বেজোসের ৪ হাজার কোটি ডলারের বিচ্ছেদ চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমাজনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস তাদের বিচ্ছেদ চূড়ান্ত করেছেন। এজন্য বেজোসের স্ত্রীকে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩২ হাজার কোটি টাকারও বেশি। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের কিং কাউন্টির এক বিচারক তাদের চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। বিচ্ছেদের পর আমাজনের ৪ শতাংশ শেয়ার পাচ্ছেন ৪৯ বছরের ম্যাকেঞ্জি, যার আর্থিক মূল্য তিন হাজার ৮৩০ কোটি ডলার। বিচ্ছেদের পর পাওয়া এ অর্থের জন্য মার্কিন এ লেখিকা এখন বিশ্বের সেরা ৫০০ ধনীর তালিকায় ২২ তম স্থানে উঠে এসেছেন।

চলতি বছরের জানুয়ারি মাসে এক ট্যুইট বার্তায় নিজেদের ২৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন বেজোস দম্পতি। এরপর গত এপ্রিলে তাদের বিচ্ছেদ অনুমোদিত হওয়ার পর ম্যাকেনজিকে কী পরিমাণ অর্থ দিতে হবে, তার পরিমাণ নির্ধারণ করা হয়। সেটি ছিল আমাজনের মোট সম্পদের ৪ শতাংশ বা প্রতিষ্ঠানের প্রায় দু’কোটি শেয়ার।

প্রতিবেদনে বলা হয়, ম্যাকেনজিকে এই পরিমাণ অর্থ দেওয়ার পর বেজোসের সম্পদের পরিমাণ থাকবে প্রায় ১১৫ বিলিয়ন ডলার। এদিকে গত মে মাসে ম্যাকেনজি তার অর্ধেক সম্পদ শীর্ষ ধনী ওয়ারেন বাফেট ও বিল গেটসের দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছিলেন।

হেজ ফান্ড ডি ইতে কাজ করার সময় জেফ বেজোস ও ম্যাকেনজির পরিচয়। ১৯৯৩ সালে বিয়ে করেন তারা। এর এক বছর পরই জেফ অনলাইনভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান আমাজন চালু করেছিলেন।

-জেডসি