ময়মনসিংহ ও নোয়াখালীতে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম ফরহাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এর আগে তিনি গতকাল শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ফরহাদ কিশোরগঞ্জ জেলার ইটনা ডিগ্রি কলেজের ছাত্র।
এদিকে ঈদ উপলক্ষে ঢাকা থেকে ময়মনসিংহে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৭১ জন ভর্তি হয়েছেন। আজ সকাল নাগাদ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০১ জন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এ বি মো. শামসুজ্জামান জানান, গত ২১ জুলাই থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন। প্রতিদিনই ডেঙ্গু রোগ শনাক্ত করতে নানা বয়সের মানুষ হাসপাতালে ভিড় করছেন বলেও জানান তিনি।
অন্যদিকে নোয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে আমির হোসেন নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন।
আমির আলি লক্ষীপুর সদর উপজেলার শ্যামাপুর গ্রামের মৃত্যু আতাউর আলীর ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন আমির। গত শনিবার জ্বর নিয়েই ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন তিনি। পথে তার অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে হাসপাতালে নেয়া হয়। পরে আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
-জেডসি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










