যমজ সন্তানের মা হলেন পুতিনের বান্ধবী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবী ও সাবেক জিমন্যাস্টিক তারকা আলিনা কাবাইভা মা হয়েছেন। তিনি সম্প্রতি যমজ পুত্রসন্তান জন্ম দিয়েছেন। কিন্তু এ নিয়ে এখনও মুখ খোলেননি আলিনা। সুদর্শনী আলিনা পুতিনের দীর্ঘ দিনের বান্ধবী হিসেবেও পরিচিতি পেয়েছেন।
আলিনার সন্তান জন্ম দেয়ার বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। রাশিয়ার গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি অবগত হলেও সংবাদ প্রকাশ করতে পারছেন না। কোনো কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করার পরেও চেপে গেছে।
রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের এক অনুসন্ধানী সাংবাদিক সেরজেই কানেভ জানান, আলিনা অস্ত্রোপচারের মাধ্যমে যমজ ছেলের জন্ম দিয়েছেন। রাশিয়ার কুলাকভ রিসার্চ সেন্টার ফর অবেস্টট্রিকস, গাইনেকোলজি এবং পেরিনেটোলজিতে আলিনার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
সেরজেই কানেভ আরও জানান, সিজারের সময় মেডিকেল টিমের অর্ধেক ডাক্তারকে ডেলিভারি ওয়ার্ড থেকে বের করে দেয়া হয়েছিল। চিকিৎসাকেন্দ্রের পরিচালক জেন্নাগিয় সুখিখ এই সিজার পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন ইতালির একজন বিখ্যাত চিকিৎসক। তবে তিনি ইতালির ওই চিকিৎসকের নাম প্রকাশ করেননি।
আলিনা রাশিয়ার সাবেক একজন জিমন্যাস্ট। তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের বহু দিন ধরে গোপন প্রেম রয়েছে বলে গুঞ্জন চলছে। পুতিনের সঙ্গে আলিনার গোপন সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এই গোপন বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।’
রাশিয়ার প্রথম সারির দৈনিক মস্কোভস্কাই কমসমোলেটস তাদের ওয়েবসাইটে আলিনার যমজ সন্তান জন্ম দেয়ার খবরটি প্রকাশ করে। তবে খবরটি প্রকাশ করার কিছুক্ষণ পরই তা আবার সরিয়ে ফেলেছে দৈনিকটি।
প্রসঙ্গত রাশিয়ার সংবাদমাধ্যমগুলো সরকারনিয়ন্ত্রিত। আর বিষয়টি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ওই নারীর সম্পর্ক থাকায় এ বিষয়ে অনেকেই সংবাদ প্রকাশ করতে পারছে না।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











