‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার
প্রধানমন্ত্রী তারেক রহমান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৮ মার্চ) গণপূর্ত বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঈদের পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে যমুনায় সপরিবারে থাকতে শুরু করবেন বলেও জানা গেছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করায় বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। তবে যমুনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের দূরত্ব কম হওয়ায় যমুনাকেই প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী যমুনায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ইনকিলাবকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী যমুনার ভেতরের কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিনিক ওয়াশ এবং রঙের কাজসহ পুরনো সিলিং সংস্কারের মতো ছোটখাটো রক্ষণাবেক্ষণ কাজ এখন শেষ পর্যায়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবেও যমুনা ব্যবহৃত হয়েছিল। এবার সেখানে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











