যমুনায় নৌকা ডুবিতে দুই নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে প্রবল স্রোতে ও ঘুর্ণাবর্তে শ্যালোচালিত যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। কয়েকজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ রয়েছেন।
ঈদের পর দিন মঙ্গলবার সকালে উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়ায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকা নিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।
মৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দির মানিকদাইর গ্রামের মৃত মনজের শেখের স্ত্রী আমেনা বেগম (৫৫) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পয়লাকান্দি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জহুরা বেগম (৪০)।
সারিয়াকান্দি থানার এসআই সুব্রত, এসআই সাধক চন্দ্র রায় জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর যমুনা নদীর ঘাট থেকে অন্তত ১০০ যাত্রী নিয়ে শ্যালো নৌকা কালিতলা ঘাটের দিকে রওনা হয়। সাড়ে ১০টার দিকে নৌকা কাজলা ইউনিয়নের কুড়িপাড়ায় পৌঁছলে প্রবল স্রোত ও ঘুর্ণাবর্তের সম্মুখিন হয়।
এক পর্যায়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠেন। নিখোঁজ ৫ জন নিখোঁজ থাকেন। তাদের মধ্যে আমেনা বেগম ও জহুরা বেগমের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। লাশ দুটি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, নদীতে শুধু সেন্ডেল ভাসতে দেখা যাচ্ছে; নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। পুলিশের নৌকা নিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



