ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

যশোরে বাসের চাপায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাফরপুর গ্রামের মৃত মোনতাজ আলী শেখের সন্তান গোলাম নবী (৮০) এবং দত্তগাতী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫)।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রাজঘাট এলাকায় খুলনাগামী প্রিন্স পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৬৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে আজ সকালে ফুটপাতের দুইজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।  

বাসটিকে আটক করা হলেও বাসের চালক আর হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

-জেডসি