ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৪:৩০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

যশোরে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মল্লিকপুর পশ্চিমপাড়ার ইসমাইল হোসেনের মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী তৈয়বা এবং পৌর এলাকার কাটাখালি গ্রামের নির্মাণ শ্রমিক তরিকুল ইসলাম।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি বাস সকালে মল্লিকপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর স্কুলছাত্রীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম নিহত হন এবং তৈয়বাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-জেডসি