যশোরে মাঠ ভরে উঠেছে সরিষার হলুদ ফুলে ফুলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
যশোরে মাঠ ভরে উঠেছে সরিষার হলুদ ফুলে ফুলে
যশোরে গ্রামীণ মাঠঘাট এখন সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে।হলুদ ফুলের সমারোহ যেন পথচারীর নজর কাড়ছে। অপরুপ এ সৌন্দর্যে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। সরিষার ফুল থেকে মৌমাছি গুণগুণ শব্দে মধু সংগ্রহে ব্যস্ত।
জেলার ৮ উপজেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে ২৪ হাজার ৩০২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ২৪ হাজার ৩০২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩ হাজার ৫শ’৫৭ হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ৫ হাজার ৮শ’২০ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৩ হাজার ৩৫ হেক্টর, চৌগাছা উপজেলায় ২হাজার ৭শ’৫০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ৩হাজার ৮শ’২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ১হাজার ২শ’ হেক্টর, মণিরামপুর উপজেলায় ২হাজার ৫শ’৫০ হেক্টর এবং কেশবপুর উপজেলায় ১হাজার ৫শ’ ৭০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মঞ্জুরুল হক বলেন, ভোজ্য তেলের সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে এ জেলায় চাষাবাদ করা উচ্চফলনশীল টরি-৭ ও বারি-১৪,১৭ ও ১৮ জাতের সরিষা। সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
সরকারের নির্দেশে বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

