যশোরে শীতকালীন সবজির বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যশোর জেলায় শীতকালীন সবজির এবার বাম্পার ফলন হয়েছে। উচ্চ ফলনের পাশাপাশি বাজার দর ভালো থাকায় লাভবান চাষিদের চোখে মুখে ফুটছে খুশির ঝিলিক।
কৃষি অফিস সূত্র জানায়, যশোরে এবার ১৯ হাজার ৭৩৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৩০০ হেক্টর জমিতে হয়েছে আগাম চাষ।
চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়নের সবজি চাষি মিজানুর রহমান, আশাদুল ইসলামসহ আরও কয়েকজন জানান, এবার মৌসুমে সব ধরণের সবজির বাম্পার ফলন হয়েছে। বাজার মূল্য বেশি থাকায় প্রতিদিনই সবজি বাজারজাত করছেন। ভালো আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে।
সবজি চাষিদের দাবি, বারীনগর ও চুড়ামনকাটি এলাকায় একটি কোল্ড-স্টোরেজ থাকলে দামের মন্দার সময় সবজি সংরক্ষণ করে রেখে ভালো দামে বিক্রি করতে পারতেন।
চুড়ামনকাটি ও বারীনগর বাজারে গিয়ে দেখা যায় শীতকালীন সবজিতে বাজার ঠাসা। মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, ঢেঁড়স, পটল, শসা, পুঁইশাক, লালশাক, পালংশাকসহ নানা ধরণের সবজি উঠেছে। সাত সকালে ক্ষেত থেকে সবজি তুলে হাটে এনেছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ জানান, চলতি মৌসুমে চাষিরা শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছে। গত মৌসুমের তুলনায় এবার তারা বেশি লাভবান হবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




