‘যাকে দেখতে যেতাম সেই তো চলে গেল’: অর্মত্য সেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার
তখন হাভার্ডে ক্লাস নিচ্ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রফেসর অমর্ত্য সেন ৷ সেসময়ই সুদূর ভারত থেকে খারাপ খবর বয়ে নিয়ে এল একটি ফোন ৷ প্রাক্তন স্ত্রী-প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই ৷ ভারতীয় সময় সন্ধে ৭.৩৫-এ সকলকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছেন তিনি ৷
একটা দীর্ঘশ্বাস, বহু ধুলো পড়ে যাওয়া স্মৃতি এক ঝলকে ভেসে এল চোখের সামনে ৷ ভারাক্রান্ত গলায় ঘনিষ্ঠমহলে বললেন, ‘কি হবে আর কলকাতায় ফিরে! যার সঙ্গে দেখা করতে যেতাম সেই তো আর নেই ৷ চলে গিয়েছেন আমাদের ছেড়ে ৷’
১৯৬০ সালে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ তবে দুজনেই ১৬ বছরের দাম্পত্যে ইতি টানেন ১৯৭৬ সালে ৷ সাংবাদিক-সম্পাদক অন্তরা ও অভিনেত্রী-সমাজকর্মী নন্দনা দেবসেন তাদের কন্যা ৷
বৃহস্পতিবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক নবনীতা দেবসেন ৷ বয়স হয়েছিল ৮১ বছর ৷ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে যায় তার ৷ ১৯৯৯-তে সাহিত্য অকাদেমি পান ৷ ২০০০ সালে পদ্মশ্রী পান প্রয়াত এই সাহিত্যিক ৷
নবনীতা দেবসেনের প্রয়াণে শোকের ছায়া বাংলা সাহিত্যজগতে ৷
সূত্র : News18 Bangla
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











