যাত্রী পরেননি মাস্ক, মাঝপথ থেকে ফিরে গেলো বিমান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে লন্ডনের পথে রওয়ানা করেছিলো একটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার বিমানটি মাঝআকাশ থেকে আবার মিয়ামিতেই ফিরে গেছে।
বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে, বিমানে থাকা এক যাত্রী কোভিড ঠেকাতে নির্দেশিত মাস্ক পরতে অসম্মতি জানানোয় তারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
তারা বলছে, ‘এক যাত্রী মাস্ক পরতে প্রত্যাখ্যান করার কারণে আমেরিকান এয়ারলাইনস সেবার ফ্লাইট ৩৮ মিয়ামি থেকে লন্ডনে যাওয়ার পথে আবারও মিয়ামিতে ফিরে গেছে।’
বোয়িং ৭৭৭ ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ১২৯ জন; ক্রুর সংখ্যা ছিল ১৪। এটি মিয়ামিতে ফিরে আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে অপেক্ষায় ছিল মিয়ামি পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানটি অবতরণের পর পরই ওই যাত্রীকে কোনো কিছু না বলেই পুলিশ তাদের সঙ্গে নিয়ে যায়।
আমেরিকান এয়ারলাইনস বলছে, এ ঘটনায় অধিকতর তদন্তের আগে ওই যাত্রীর বিমানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান পরিবহন কর্তৃপক্ষ ২০২১ সালের জানুয়ারিতে জানিয়েছিল, তারা অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছেন। এ নীতি অমান্যকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











