যুক্তরাজ্যে এলোপাতাড়ি গুলি, নারী ও শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার
সন্দেহভাজন ব্যক্তি জেক ডেভিসন ক্রেডিট (ডানে)। সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সন্দেভাজন হামলাকারীও।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যভিত্তিক সংবামাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে, এদিন তিনজন নারী, দুইজন পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরেকজন নারী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত বলে মনে করছে না পুলিশ। ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও শেয়ার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গুলির ঘটনা একেবারেই বিরল। দেশটিতে গত ১১ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল।
- দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










