যুক্তরাজ্যে ১৫ প্রধানমন্ত্রী এসেছেন দ্বিতীয় এলিজাবেথের সময়ে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
রানি দ্বিতীয় এলিজাবেথের পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডস। জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। ১৯৫৩ সালের জুন মাসে আনুষ্ঠানিক অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের।
আর দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। উইনস্টন চার্চিলের জন্ম ১৮৭৪ সালে, আর লিজ ট্রাসের জন্ম ১৯৭৫ সালে। অর্থাৎ রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলের প্রথম ও শেষ প্রধানমন্ত্রীর বয়সের ব্যবধান ১০১ বছর।
পুরো মেয়াদকালে রানি প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেন।
ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপিত হয়েছে।
রানির মৃত্যুর পর প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথরিন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ ও কর্নওয়াল হয়েছেন।
২৭ বছর বয়সে ১৯৫৩ সালের ২ জুন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মুকুট পরেন রানি দ্বিতীয় এলিবাবেথ। বিশ্বব্যাপী ২ কোটির বেশি মানুষ টিভিতে ওই অনুষ্ঠানটি সরাসরি দেখেছিলেন। অনেকেই তখন প্রথমবারের মতো সরাসরি টিভি অনুষ্ঠান দেখছিলেন।
পরবর্তী কয়েক দশকে বড় ধরনের পরিবর্তন দেখা যায়, বিশ্বব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য হ্রাস পায় এবং ১৯৬০-এর দশকে ব্রিটিশ সমাজে বড় ধরনের পরিবর্তন ঘটে।
ব্রিটিশ রাজতন্ত্রের জন্য সেটা সম্মানজনক বিষয় ছিল না। এই সময়ে এলিজাবেথ রাজতন্ত্রে বেশি কিছু সংস্কার আনেন। তিনি সাধারণ মানুষের কাছাকাছি যান এবং জনসাধারণের অনুষ্ঠানে অংশ নেন। তিনি কমনওয়েলথের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি অন্তত একবার করে কমনওয়েলথের প্রতিটি দেশ ভ্রমণ করেছিলেন।
ব্যক্তিগতভাবেও কিছু খারাপ সময়ের মধ্যে যায় রানির জীবন। ৯৯২ সালে ভয়াবহ আগুনে উইন্ডসের দুর্গ ধ্বংস হয়ে যায়। এটা ছিল রানির ব্যক্তিগত বাসভবন ও কর্মস্থল। তার তিন সন্তানের বিয়েও ভেঙে যায়।
১৯৯৭ সালে প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর প্রকাশ্যে এ বিষয়ে কথা না বলার জন্যও রানি সমালোচিত হয়েছিলেন।
আধুনিক সমাজে রাজতন্ত্রের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

