ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১৩:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

যুক্তরাজ্য থেকে ফিরলেন আটকে পড়া ১১৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যের লন্ডনে আটকা পড়া ১১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। যাদের অধিকাংশই পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ বিমান বিজি-৪০৪১ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। যাত্রীদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী। যারা করোনাভাইরাসের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় যুক্তরাজ্যে আটকা পড়েছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম হিথ্রো বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, আমরা অত্যন্ত বিনীতভাবে সন্তোষ প্রকাশ করছি, পবিত্র ঈদুল ফিতর উৎসবের আগেই যুক্তরাজ্যে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের, বিশেষত শিক্ষার্থীদের, বাংলাদেশে তাদের পরিবারের সঙ্গে পুনরায় একত্রিত করতে পারলাম।

লন্ডন হাই কমিশন এরইমধ্যে সব যাত্রীকেই স্বাস্থ্য মূল্যায়নের ভিত্তিতে একটি স্বাস্থ্য সনদ সরবরাহ করেছে, যাতে তাদের শুধুমাত্র হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

-জেডসি