যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন নিরাপত্তা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ঢাকা হচ্ছে যুক্তরাষ্ট্রকে।
২০শে জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে সব অঙ্গরাজ্যেই সশস্ত্র বিক্ষোভের ডাক দিয়েছে ট্রাম্প সমর্থকরা। আর ক্যাপিটল ভবনগুলোতে ট্রাম্প সমর্থকরা আবারও হামলা চালাতে পারে- এফবিআইয়ের এমন সতর্কবার্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে ডজনখানেকের বেশি অঙ্গরাজ্যে।
শুধু ওয়াশিংটন ডিসিতেই মোতায়েন করা হয়েছে ২৫ হাজার ন্যাশনাল গার্ড, যা এ মুহূর্তে ইরাক এবং আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের চেয়েও বেশি। নিজ নিজ বাসভবনেও নিরাপত্তা জোরদার করেছেন আইনপ্রণেতারা। কেউ কেউ ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্যও অনুরোধ করেছেন।
রবিবার কানেকটিকাট অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনে অন্তত ২ হাজার ট্রাম্প সমর্থক সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সহিংসতা ঠেকাতে এরই মধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। নির্দিষ্ট কোন হুমকি না দেয়া হলেও, যেকোন পরিস্থিতির জন্য ন্যাশনাল গার্ডদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
শপথ অনুষ্ঠান সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের ঘরে থেকে ভার্চুয়ালি শপথ অনুষ্ঠান দেখার অনুরোধ করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র।
সব অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সীমানায় বেষ্টনী স্থাপন করা হয়েছে। টেক্সাস এবং কেন্টাকি অঙ্গরাজ্যে ক্যাপিটল প্রাঙ্গনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
-জেডসি
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি










