যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আবারও দাবানলে পুড়ে গেছে শত শত একর এলাকা। পরিস্থিতি মোকাবিলায় সরিয়ে নেয়া হচ্ছে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে। শুক্রবার (৩০ এপ্রিল) নতুন করে আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।
প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিলেও, এ বছর প্রায় মাস চারেক আগেই বনাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে আগুন।
লস অ্যাঞ্জেলেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে সান্তা ক্লারিটা ও ম্যাজিক মাউন্টেইনের কাছাকাছি অঞ্চলে বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে আগুনের সূত্রপাত। ইতোমধ্যেই ওই এলাকার প্রায় ৬৫০ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও, দাবানল ছড়িয়ে পড়ছে এক স্থান থেকে অন্য স্থানে। শুক্রবার নতুন করে দাবানল শুরু হয়েছে থাউজেন্ড ওকস এবং ওয়েস্ট লেক ভিলেজ এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দমকল বাহিনী।
এদিকে ক্যালিফোর্নিয়ায় গেল বছরের ভয়াবহ দাবানলের সূত্রপাত বজ্রপাত থেকে নয়, বরং একটি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন দেয়া হয়েছিল বলে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তারা। উত্তর ক্যালিফোর্নিয়ার সোলানো কাউন্টিতে গেল বছরের ১৮ই আগস্ট শুরু হয়েছিলো ভয়াবহ দাবানল। আগুনে পুড়েছিলো কয়েক লাখ একর বনভূমি ও কৃষিজমি।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










