ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

‘যুক্তরাষ্ট্রের শত্রু’ আখ্যা দিলেন রিপাবলিকান রাজনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারী করোনাভাইরাস নিয়ে বার বার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন কংগ্রেসওম্যান মেজরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত রেখেছে টুইটার। এতে ক্ষুব্ধ হয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ‘যুক্তরাষ্ট্রের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান এ আইনপ্রণেতা।

করোনাভাইরাস নিয়ে দেওয়া ভুয়া তথ্য থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয় টুইটার। এর আগেও চারবার মেজরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত করেছিল টুইটার।

গ্রিন বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা প্রমাণ করে টুইটার যুক্তরাষ্ট্রের শত্রু।’ সোশ্যাল মিডিয়া আউটলেট টেলিগ্রামে দীর্ঘ এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এ রাজনীতিবিদ লিখেছেন, ‘সঠিক তথ্য প্রচার কখনই বন্ধ করতে পারবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।’
সূত্র : বিবিসি