যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের মধ্যে নারীও রয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
অবশ্য হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে জর্জিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা।
এনবিসি নিউজ বলছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে অভিযুক্ত লংমোর চারজনকে গুলি করে হত্যা করে। নিহতদের তিনজন পুরুষ এবং একজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার গুলিবর্ষণের বিষয়ে বলেছেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’
এদিকে শনিবারের এই বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সাথে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
এছাড়া লংমোরের গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






