ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:১৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলায় এক নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডে মসজিদে, শ্রীলঙ্কায় গির্জায় হামলার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) হামলার ঘটনা ঘটেছে। রবিবার দেশটির সান দিয়েগো শহরের পওয়ের একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এক নারীয় নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে মার্কিন পুলিশ। খবর বিবিসির।

শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালায় ১৯ বছরের ওই যুবক। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় চার জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তবে তাৎক্ষনিকভাবে পুলিশ এই হামলার কারণ জানাতে পারেনি। সিনাগগে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালায় এক খ্রিষ্টান সন্ত্রাসী। হামলায় জুমার নামাজ আদায় করতে আসা ৫০ জন মুসলিম নিহত হন। সেই হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত ২৫৩ জন নিহত হয়েছেন বলে জানায় শ্রীলঙ্কা। এখনো পাঁচ শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-জেডসি